Friday, December 24, 2010

পিসির ড্রাইভার সিডি বা ডিভিডি হারিয়ে গেছে ?


কম্পিউটার ব্যবহারকারী যেকোন ব্যক্তির নিকট তার কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের ড্রাইভারগুলো অত্যন্ত জরুরী বিশেষ করে ল্যাপটপের। কারণ প্রতিটি ডিভাইসের সাথে মাত্র একটি করে ড্রাইভার‌ ডিস্ক দেওয়া হয় আর এই ডিস্কটিও দেখা যায় কিছুদিন পর হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। পরে উইন্ডোজটি সেটআপ দেওয়ার পর বোঝা যায় ড্রাইভারের গুরুত্ব কি। কারণ এই ড্রাইভার ছাড়া আপনার ডিভাইসসমূহ ঠিকমতো কাজ করবে না। যেমন সাউন্ড না আসা, ভিডিও ফেটে যাওয়া, ল্যান কার্ড না পাওয়া ইত্যাদি তবে

আপনি উইন্ডোজ সেভেন ব্যবহারকারী হলে এই সমস্যা থেকে অনেকটা মুক্ত থাকবেন কারণ উইন্ডোজ সেভেনে প্রচুর ড্রাইভার যুক্ত করা আছে এবং অনেক ড্রাইভার নিজে থেকে পেয়ে যায়। এক্সপি ব্যবহারকারী হলে স্বাভাবিক ভাবেই আপনি তখন কোথাও থেকে ড্রাইভার যোগাড় করার চেষ্টা করবেন এবং এতে যথেষ্ট ভোগান্তিও রয়েছে তা ভুক্তভোগীমাত্রই জানে। তবে আপনি একটু বুদ্ধি খাটালে এটি নিজেই যোগাড় করে নিতে পারেন ইন্টারনেট থেকে। বিষয়টি হলো আপনি যখন কোন ড্রাইভারের প্রয়োজন বোধ করবেন তখন নেটে সার্চ করতে গেলে হয়তো গুগলে ড্রাইভারটির নাম লিখে সার্চ দিবেন কিন্তু এতে এতই ফলাফল পাবেন আর কত যে ভূয়া লিংক পাবেন তার ইয়ত্তা নেই। তাই আমারা পরামর্শ হলো- গুগলে যদি সার্চ করতেই হয় তবে আপনার ডিভাইস কোম্পানীর নাম সার্চ করুন। যেমন আপনি চাচ্ছেন hp DV1000 মডেলের ল্যাপটপের ড্রাইভার। এখন করণীয় হলো নেটে এইচপি লিখে সার্চ করুন এতে এইচপি’র ওয়েব এড্রেসটি পাবেন সেখান থেকে Download সেকশনে গিয়ে আপনার মডেল নম্বরটি নির্বাচন করে একেবারে লেটেস্ট ড্রাইভারটি ডাউনলোড করে নিন।

No comments:

Post a Comment