আমার বন্ধুর সাথে চ্যাট করছিলাম, তাকে বললাম বন্ধু কিছুক্ষন অলস আছি একটা পোষ্ট লিখব টপিক দে, বন্ধুটি লিখল “Wait” ব্যস পেয়ে গেলাম টপিক।
আমরা বাংলাদেশের মানুষ কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত ধৈর্যশীল, এর উৎকৃষ্ট উদাহরণ হল ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করা। অত্যন্ত কম গতি আর অনেক সময় আমরা বিদ্যুৎ সমস্যার কারণে একই ফাইল ১০ বার ডাউনলোড করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তারপরও আমাদের উৎসাহ থেকে যায়।
আজ সকলকে ইন্টারনেট ব্রাউজিং ও ফাইল ডাউনলোডের ক্ষেত্রে এই “ওয়েটিং” শব্দটিকে একটু দূবর্ল করার চেষ্টা করব একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিয়ে। OSS Internet Booster একটি ফ্রি-সফটওয়্যার যা আপনার ইন্টারনেট স্পীড বৃদ্ধি করবে এবং কম্পিউটার ইন্টারনেট থেকে যেসব ডাটা পাঠায় বা রিসিভ করে তা অপ্টিমাইজ করবে এবং আপনার আইএসপি (আপনার সার্ভিস প্রোভাইডার) থেকে ডিসকানেক্ট হওয়া রোধ করবে।
আইএসপি থেকে ডিসকানেক্ট হওয়া রোধ করতে:- Net Pinger > Ping settings > Enable Pinger
কম্পিউটার ইন্টারনেট থেকে যেসব ডাটা রিসিভ করে বা পাঠায় তা অপ্টিমাইজ করতে:- RAM booster > RAM configuration > Enable optimize automatically when alarm level is reached
No comments:
Post a Comment